ঢাকা থেকে সৈয়দপুর সঙ্গে দীপু আপা: অপু বিশ্বাস

ঢাকা থেকে সৈয়দপুর সঙ্গে দীপু আপা: অপু বিশ্বাস

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ নভেম্বর ২০২১। আপডেট ১৭:৩৫

দুজন দুই জগতের বাসিন্দা। একজন বিজ্ঞ রাজনীতিক, অন্যজন সফল চিত্রনায়িকা। প্রথমজন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দ্বিতীয়জন ‘ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস। দুজনের হঠাৎ করেই দেখা হয়ে গেল আকাশ পথে!

দুজনেরই গন্তব্য ছিল সৈয়দপুর। অপু বিশ্বাস বিমানে উঠে মন্ত্রীর দেখা পেয়ে আপ্লুত হন। এই বিস্ময় মুঠোফোনের ক্যামেরায় বন্দি করে রাখতে সময় নেননি তিনি। দীপু মনিও হাসিমুখে অপুর এই আবদারে সাড়া দেন।

অপু ফেইসবুকে সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন: ‘ঢাকা থেকে সৈয়দপুর সঙ্গে দীপু আপা।’

অপু বিশ্বাস জানান, দীপু আপা অত্যন্ত ভালো মনের মানুষ। খুবই মিশুক। তার সঙ্গে কথা বলে ভালো লাগলো।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সৈয়দপুর যাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে। অপু বিশ্বাস যাচ্ছেন ব্যক্তিগত কাজে।

এদিকে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এ ছাড়া ওপার বাংলায় ‘শটকার্ট’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। অপু বর্তমানে ‘প্রেম প্রিতীর বন্ধন’ সিনেমার শুটিং করছেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading