ব্রিটেনসহ কয়েকটি মিত্র দেশ বাংলাদেশের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ব্রিটেনসহ কয়েকটি মিত্র দেশ বাংলাদেশের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ নভেম্বর ২০২১। আপডেট ১৭:৫৫

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়া, ব্রিটেন, রাশিয়াসহ কয়েকটি মিত্র দেশের স্বতঃস্ফূর্ত সহযোগিতা বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল।

শনিবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বিট্রিশ কাউন্সিল আয়োজিত ‘দি ইউকে ১০৭১: পিপল’স সলিডারিটি উইথ বাংলাদেশ’স লিবারেশন’ শীর্ষক একাত্তরের আলোকচিত্রের যৌথ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী গণহত্যা অভিযান শুরু করলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির প্রতিরোধ রূপ নেয় স্বাধীনতা আন্দোলনে। ব্রিটেনে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ-প্রতিরোধে নেমে পড়েন অনেক মানুষ। বার্মিংহামে গঠিত হয় ‘বাংলাদেশ অ্যাকশন কমিটি’।
সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ব্রিটেন-প্রবাসী বাঙালি। তাদের সঙ্গে যোগ দেন অনেক ব্রিটিশ নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের চেয়ারম্যান স্টিভ স্প্রিং সিবিই। প্রদর্শনী সম্পর্কে আলোকপাত করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি মফিদুল হক। আরো বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘর এর ট্রাস্টি ও সদস্য-সচিব সারা যাকের।

উল্লেখ্য, মাসব্যাপী প্রদর্শনিটি আজ শনিবার থেকে শুরু হয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading