লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। সোমবার, ২২ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৫০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ নভেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড । কোম্পানিটির ১৪২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩৬ লাখ ৯ হাজার টাকার। ৫৩ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ফরচুন সুজ, প্যারামাউন্ট টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ ইন্সুরেন্সে, প্রিমিয়ার ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক।

