আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ১৪ কোম্পানি
উত্তরদক্ষিণ। সোমবার, ২২ নভেম্বর ২০২১। আপডেট ১৫:২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৩ নভেম্বর, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। খবর-ডিএসই।
কোম্পানিগুলো হচ্ছে-সেন্ট্রাল ফার্মা, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, হা-ওয়েল টেক্সটাইল, খুলনা প্রিন্টিং, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, জিবিবি পাওয়ার, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, গ্লোবাল হেভি কেমিক্যাল, এম.এল ডাইং, ফার কেমিক্যাল, এসকে ট্রিমস, কুইন সাউথ টেক্সটাইল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও প্রাইম টেক্সটাইল লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৪ নভেম্বর, বুধবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

