জেনেক্স ইনফোসিসের সাথে রিলায়েন্স বাংলাদেশের চুক্তি সই
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১। আপডেট ১৪:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের সাথে “রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড” এর একটি চুক্তি সই হয়েছে। খবর-ডিএসই।
সূত্র জানায়, চুক্তি অনুযায়ী কোম্পানিটি রিলায়েন্স বাংলাদেশকে মাইক্রোসফট ডাইনামিকস ৩৬৫ ইআরপি বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষনে সহয়তা করবে।
কোম্পানিটি ২ বছরের জন্য মাইক্রোসফট ডাইনামিকস ৩৬৫ ইআরপি সলুশোন বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করবে। চুক্তি অনুযায়ী, কোম্পানিটি আশা করছে বছরে ২ কোটি ১০ লাখ টাকা রাজস্ব আসবে।

