বুধবার স্পট মার্কেটে যাচ্ছে ৬ কোম্পানি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৪ নভেম্বর, বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। খবর-ডিএসই।
কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, হামিদ ফে্রিক্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, বঙ্গজ, এএফসি অ্যাগ্রো ও অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ নভেম্বর, রবিবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

