একই দিনে মুক্তি পাবে লাল সিং চাড্ডা ও কেজিএফ ২

একই দিনে মুক্তি পাবে লাল সিং চাড্ডা ও কেজিএফ ২

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১। আপডেট ২০:১০

২০২২ সালের ১৪ এপ্রিল আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। একই দিনে মুক্তি পেতে পারে আরেক প্রত্যাশিত সিনেমা ‘কেজিএফ ২’।

এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বলিউড হাঙ্গামা। আরও আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও ‘ফরেস্ট গাম্প’ (১৯৯৪)-এর বলিউডি রিমেক ‘লাল সিং চাড্ডা’র মুক্তির তারিখ পেছানো হয়েছে। সিনেমাটিতে আমির খানের চরিত্রের জন্য এজিং ও ডি-এজিং প্রযুক্তি ব্যবহার করায় এটি মুক্তি দিতে বেশি সময় লাগছে বলে বলিউড হাঙ্গামা’র প্রতিবেদন থেকে জানা গেছে।

এদিকে ‘কেজিএফ ২’ ও আগামী বছরের পহেলা বৈশাখে মুক্তির কথা রয়েছে। এছাড়া বরুণ ধাওয়ান ও কৃতী স্যানন-এর ‘ভেড়িয়া’ সিনেমাটিও ওইদিন মুক্তি পাবে। অর্থাৎ বক্স অফিসে সেদিন জমবে ভালো তা এখনই আঁচ করা যাচ্ছে।

এর আগে ‘কেজিএফ’ সিনেমাটি প্রচুর দর্শকনন্দিত হয়েছিল, বক্স অফিসেও ছিল সফল। সুতরাং ‘কেজিএফ ২’ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। ওদিকে আমির খানের তুলুনা তিনি নিজেই, তার ওপর বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ এবার হিন্দিতে আসতে যাচ্ছে। সুতরাং ধারণা করা যায় দুটি সিনেমা বক্স অফিসে দারুণ লড়াই করবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading