আশুলিয়ায় তাজরীন ফ্যাশন ট্র্যাজেডির ৯ বছর পূর্তি পালিত

আশুলিয়ায় তাজরীন ফ্যাশন ট্র্যাজেডির ৯ বছর পূর্তি পালিত

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ নভেম্বর ২০২১। আপডেট ১৮:১০

ঢাকার আশুলিয়ার তাজরীন ফ্যাশন ট্র্যাজেডির ৯ বছর পূর্তি আজ। সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুরে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশন কারখানার ভবনের সামনে ফুল দিয়ে সেদিনের অগ্নিকান্ডের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণ করা হয়।

স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে জড়ো হন। এ সময় তাদের সাথে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মরত সাধারণ শ্রমিকরা যোগ দেন।

পরে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনের ফটকে ফুল দিয়ে গভীর শ্রদ্ধাভারে স্মরণ করা হয় সেদিনের নিহত শ্রমিকদের প্রতি।

২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যার পর আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনের কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে ১১৪ জন শ্রমিক মারা যান এবং আহত হয় অন্তত ৩ শতাধিক শ্রমিক।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading