করোনায় আরও ৩ জনের মৃত্যু

করোনায় আরও ৩ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১। আপডেট ২০:০৫

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৯৭৩ জন। একইদিনে ২৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জন।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৭৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৫৬ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১ জন এবং খুলনা বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading