সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৯ খাতে

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ নভেম্বর ২০২১। আপডেট ১৫:০৫

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৯ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ১ খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে জীবন বিমা খাতে। এই খাতে ৭.২ শতাংশ দর কমেছে। ট্যানারি খাতে ৫.৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর সিমেন্ট খাতে ৫.৫ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ৫.৪ শতাংশ, পাট খাতে ৫.১ শতাংশ, আইটি খাতে ৫ শতাংশ, আর্থিক খাতে ৪.৮ শতাংশ, প্রকৌশল খাতে ৩.৯ শতাংশ, কাগজ খাতে ৩.২ শতাংশ, সাধারণ বিমা খাতে ৩.২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৯ শতাংশ, বস্ত্র খাতে ২.৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৮ শতাংশ, ফার্মা, খাদ্য ও সিরামিকস খতে ১ শতাংশ, সেবা খাতে ৯ শতাংশ, বিবিধ খাতে ২ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ২ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে শুধুমাত্র ভ্রমণ অবকাশ খাতে। এই খাতে ৩.৮ শতাংশ দর বেড়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading