করোনায় আরও ২ জনের মৃত্যু

করোনায় আরও ২ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ নভেম্বর ২০২১। আপডেট ১৯:১৫

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৯৭৫ জন। ২৬ নভেম্বর সকাল ৮টা থেকে ২৭ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ১৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জন।

শনিবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৮৮ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে দুজনই ঢাকা বিভাগের।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading