এক দিনে আয় সাড়ে ৪ কোটি!

এক দিনে আয় সাড়ে ৪ কোটি!

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ নভেম্বর ২০২১। আপডেট ২০:৩৫

বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর বোনজামাই আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। মুক্তির দিনে বক্স অফিসে মোটামুটি সংগ্রহ করেছে সিনেমাটি।

বক্স অফিস ইন্ডিয়ার বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, গতকাল ভারতের বক্স অফিসে ‘অন্তিম’ নেট ৪.২৫ কোটি থেকে ৪.৫০ কোটি রুপি সংগ্রহ করেছে। আশা করা হচ্ছে, আজ শনিবার ভালো সংগ্রহ করবে সিনেমাটি। একই দিনে মুক্তি পেয়েছে জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে টু’। তাই বক্স অফিসে দর্শক ভাগাভাগি হয়েছে।

মহেশ মাঞ্জরেকার পরিচালিত ‘অন্তিম’ সিনেমাটি মারাঠি ‘মুলশি প্যাটার্ন’ সিনেমার রিমেক। এ গ্যাংস্টার ড্রামাকে প্রশংসা করেছেন বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading