কেরানীগঞ্জে ট্রাক চাপায় বউ-শাশুড়ী নিহত, আহত ১

কেরানীগঞ্জে ট্রাক চাপায় বউ-শাশুড়ী নিহত, আহত ১
প্রতিকী ছবি।

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ নভেম্বর ২০২১। আপডেট ২১:৪০

ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাশুড়ী ও গৃহবধূসহ ২জন নিহত ও এ ঘটনায় এক শিশু কন্যা আহত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে হাসনাবাদ বিআরটিএ সামনে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রূপবানু(৬০), তার ছেলের বউ মৌসুমী (২৭) এ ঘটনায় শিশু মোহনা (৮) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের বাড়ী দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের নোয়ার্দা গ্রামে।

নিহত নিকটাত্মীয় সোহেল জানায় আমার বোনের শাশুড়ী ও মেঝ জা শিশু সন্তান মোহনাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে করোনার টিকা দেয়ার জন্য গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে হাসনাবাদে সিএনজি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সবজি ভর্তি একটি পিকআপ তাদেরকে চাপা দেয়। এতে বোনের শাশুড়ী রূপবানু ঘটনাস্থলেই নিহত হয় এবং মেজ জা মৌসুমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের একমাত্র মেয়ে মোহনা গুরুতর অসুস্থ অবস্থায় আদ-দ্বীন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান- দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়ছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। এ ব্যাপারে একটি মামলা হাসাড়া হাইওয়ে থানায় মামলা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading