দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের আবেদনপত্র জমা প্রদানের তারিখ নির্ধারণ করেছে আওয়ামী লীগ

দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের আবেদনপত্র জমা প্রদানের তারিখ নির্ধারণ করেছে আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ লোগো/মনোগ্রাম

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ নভেম্বর ২০২১। আপডেট ২৩:৩০

নির্বাচন কমিশন ঘোষিত বিভিন্ন পর্যায়ের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করেছে আওয়ামী লীগ। আগামীকাল ২৮ নভেম্বর রবিবার থেকে ১ ডিসেম্বর বুধবার (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা) পর্যন্ত এই মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করা যাবে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

শনিবার (২৭ নভেম্বর) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্থানস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন পঞ্চম ধাপের ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

সংশ্লিষ্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১ ডিসেম্বর ২০২১ বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা করতে হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading