চাঁদপুর হাসপাতালে আগুন আতঙ্ক

চাঁদপুর হাসপাতালে আগুন আতঙ্ক

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ০৮:৫০

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মোবাইলের চার্জার লাগানো অবস্থায় সকেটে বিস্ফোরণ হয়েছে। সঙ্গে সঙ্গে চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। এতে আগুন আতঙ্কে হাসপাতালে থাকা রোগী ও স্বজনরা ছোটাছুটি করতে দেখা গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে হাসপাতালের চতুর্থ তলার মহিলা (সার্জারি) ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাসপাতালের মহিলা (সার্জারি) ওয়ার্ডে ভর্তি থাকা রোগী নাসরিন ও রেখা জানান, হঠাৎ বিকট শব্দের সঙ্গে ধোঁয়া বের হলে ওয়ার্ডের সব রোগী দ্রুত হাসপাতালটি থেকে বাইরে বের হয়ে যান।

মহিলা (সার্জারি) ওয়ার্ডে দায়িত্বরত নার্স অঞ্জু বিশ্বাস ও রেহানা বেগম জানান, কোথাও আগুন লাগেনি। রোগীদেরও কিছু হয়নি। আতঙ্কগ্রস্থ হয়েই রোগীরা বাইরে চলে যান।

চাঁদপুর ফায়ার সার্ভিসের (উত্তর) পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ‘মোবাইলের চার্জার লাগানো অবস্থায় সকেট বিস্ফোরিত হওয়ায় ধোঁয়া সৃষ্টি হয়েছে। কোনো ধরনের আগুন লাগেনি বা বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা রোগী ও স্বজনদের আতঙ্কিত না হয়ে নিজ নিজ বেডে যেতে বলেছি।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading