কাজলের বোন করোনা পজিটিভ

কাজলের বোন করোনা পজিটিভ

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৩০

জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখার্জি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তানিশা নিজেও একজন অভিনেত্রী। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে করোনা পজিটিভ হওয়ার খবর দিয়েছেন তিনি। এই অভিনেত্রী লিখেছেন, ‘সবাইকে জানাচ্ছি, আমি কোভিড-১৯ আক্রান্ত হয়েছি। এই মুহূর্তে নিজেকে সবার থেকে আলাদা করে রাখছি।’ তবে বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বিভিন্ন রিয়েলিটি শোয়ে কাজ করে বিশেষ পরিচিতি পেয়েছেন তানিশা। ২০০৩ সালে ‘শশশশ…’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। এরপর কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে। কিন্তু নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। এখনো কাজলের বোন বলেই পরিচিত তিনি।

এদিকে চলচ্চিত্র পরিবারের মেয়ে হয়েও বলিউডে নিজের অবস্থান তৈরি করতে না পারার কারণ হিসেবে এই অভিনেত্রী মনে করেন, বোন কাজলের সঙ্গে তুলনা শুরুতে তার অভিনয় ক্যারিয়ারে অনেক বড় প্রভাব ফেলেছে। তানিশা বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে সবাই আমাকে কাজলের মতো দেখতে, অভিনয় করতে এবং তাকে ছাড়িয়ে যাবো— এমন প্রত্যাশা করতো। কিন্তু আমি বলতাম, তার মতো হওয়া আমার সম্ভব নয়। তার চোখ সবুজ, তিনি আমার চেয়ে লম্বা, চুল কোঁকড়ানো। আমার কোনো কিছুই তার মতো না।’

আপাতত সিনেমা থেকে দূরে তানিশা। তবে বিজ্ঞাপন ও বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করছেন তিনি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading