দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৫০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৮ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৭টির বা ১৮.০১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সেনাকল্যাণ ইন্সুরেন্সের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস বৃহস্পতিবার সেনাকল্যাণ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৪০ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৪ টাকা ৯০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনাকল্যাণ ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডের ৯.৭৬ শতাংশ, আজিজ পাইপসের ৭.০৫ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫.৪৫ শতাংশ, আমান ফিডের ৪.০৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.৭৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৩.০৬ শতাংশ, বীকন ফার্মার ২.৯৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ২.৭৬ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২.৭৩ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading