ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির লেনদেন

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১৭:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯২ লাখ ৮১ হাজার ২৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৩ কোটি ৮৮ লাখ টাকা। খবর-ডিএসই।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফরচুন সুজ ৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনেদন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, আর্গন ডেনিমস, বারাকা পাওয়ার, বিবিএস, বিডিকম অনলাইন, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, ড্রাগন সোয়েটার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, গ্রীণডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক,কেডিএস এক্সেসরিজ, লিন্ডেবিডি, লাভেলো আইসক্রিম, লুব-রেফ বিডি, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ফনিক্স ফিন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রেনেটা, সাইফ পাওয়ারটেক, সায়হাম কটন, স্যালভো কেমিক্যাল, শাইনপুকুর সিরামিকস, শাহজিবাজার পাওয়ার ও ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading