জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৩০

গণপরিবহনে হাফ পাসের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা জাদুঘরের সামনে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করে। এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুরে কয়েকশ শিক্ষার্থী জাতীয় জাদুঘরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাফ পাসের পাশাপাশি জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বর্ধিত বাস, লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবি করেছেন তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading