দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১। আপডেট ১৬:১০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৫টির বা ১৭.৫২ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস সোমবার ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৮২ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯০ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৯.৯৩ শতাংশ, একমি পেস্টিসাইডের ৯.৭০ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৬.৭৮ শতাংশ, ওয়ান ব্যাংকের ৬.৩৪ শতাংশ, রেনইউক যজ্ঞেশ্বরের ৫.৯৮ শতাংশ, আমান কটনের ৫.১০ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪.৯৯ শতাংশ, এসকে ট্রিমসের ৪.৭৯ শতাংশ এবং বিডি থাইয়ের ৪.০৮ শতাংশ দর বেড়েছে।

