‘পরীক্ষা সম্পর্কে সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্য ভুল’

‘পরীক্ষা সম্পর্কে সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্য ভুল’

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১। আপডেট ০৯:৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্যাড ব্যবহার করে এক শ্রেণির অসাধু চক্র ভুয়া তথ্য প্রচার করছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.nu.ac.bd ) প্রকাশ করা হয়। এর বাইরে অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠান সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক নয়। যার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন সম্পর্ক নেই।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। তা বাতিল বা স্থগিতের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। প্রকাশিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষার্থীদের সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading