ফার্স্ট ফাইন্যান্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ফার্স্ট ফাইন্যান্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১। আপডেট ১৫:২৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক পতিষ্ঠান খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। খবর-কোম্পানি।

জানা যায়, প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪২ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়াার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২ টাকা ৮২ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬২ পয়সা।

দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ০৭ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৪০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়াার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১ টাকা ০৮ পয়সা।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading