সাভারে ৬২ কেজি গাঁজাসহ আটক ২

সাভারে ৬২ কেজি গাঁজাসহ আটক ২

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১। আপডেট ১৮:২০

সাভারে ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার নবীনগর-সাভার মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মনবাড়িয়ার মো. রিয়াদ আহমেদ পাপ্পু (২৫) ও মো. রনি মিয়া (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে নবীনগর-সাভার মহাসড়কে অভিযান চালায় র‌্যাব। এ সময় ৬২ কেজি গাঁজা, ১ টি পিকআপ, নগদ ৬৪০ টাকা ও ২ টি মোবাইলসহ দুই জনকে আটক করা হয়।

র‌্যাব-৪-সিপিসি-২-এর কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আটককৃত দুই জন দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে সাভার, ধামরাইসহ ঢাকা জেলার আশেপাশের এলাকায় বিক্রি করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading