দেশে নারীর ক্ষমতায়ন বঙ্গবন্ধুর হাত ধরেই শুরু হয়: আতিকুল

দেশে নারীর ক্ষমতায়ন বঙ্গবন্ধুর হাত ধরেই শুরু হয়: আতিকুল

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১। আপডেট ০৯:৩০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বঙ্গবন্ধুর হাত ধরেই শুরু হয়। তিনিই সংবিধান প্রণয়ন কমিটিতে নারী সদস্যকে অন্তর্ভূক্ত এবং জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রচলন করেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর, লাল সবুজের মহোৎসব’ এর তৃতীয় দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় একথা বলেন ডিএনসিসি মেয়র।

আতিকুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণেই বহির্বিশ্বে বাংলাদেশ এক অপার বিস্ময়ের নাম। তাই যতদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।’

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আতিকুল ইসলাম বলেন, ‘এক সময়ের তথাকথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ‌ই আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তাঁর‌ সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক নারীর ক্ষমতায়ন এখন সারা বিশ্বে প্রশংসিত।’

তিনি বলেন, ‘বর্তমানে মহান জাতীয় সংসদের সংসদীয় নেতা, উপনেতা, বিরোধী দলীয় নেতা এবং স্পিকার নারী। এছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ প্রায় সকল ক্ষেত্রেই নারীর সরব উপস্থিতি বিদ্যমান। শেখ হাসিনার সরকার‌ই প্রথম সন্তানের পরিচয়ে বাবার নামের পাশাপাশি মায়ের নামের প্রচলন করছে, নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করেছে।’

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখএবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading