গানের রয়্যালটি পেতে থানায় কাঁচা বাদামের গায়ক

গানের রয়্যালটি পেতে থানায় কাঁচা বাদামের গায়ক

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১। আপডেট ১৪:৪০

কাঁচা বাদাম গানের রয়্যালটি না পাওয়ায় থানায় অভিযোগ করেছেন গায়ক ভুবন বাদ্যকর। গত শুক্রবার (৩ ডিসেম্বর) ইন্ডিয়ার নিজ এলাকার থানা দুবরাজপুরে তিনি এ অভিযোগ করেন। অপহরণের ভয়ে হেলমেট পরে তিনি থানায় যান বলেও জানিয়েছেন।

ভুবন বাদ্যকর দাবি করে বলেন, তার এই গান ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইউটিউবের মাধ্যমে এই গান থেকে অনেকে টাকা আয় করছেন। কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না।

এমনকি ইউটিউবেও তার গান কপিরাইট দেখাচ্ছে। কিন্তু তিনি নিজে কোনো গানই আপডেট করেননি। তার দাবি, পুলিশ প্রশাসন তদন্ত করুক এবং তার প্রাপ্য টাকা তাকে পেতে সাহায্য করুক।

এছাড়া তার ভিডিও ভাইরাল হওয়ার কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি জানান, থানায় আসার সময়ও তিনি হেলমেট পড়ে এসেছেন। কারণ তার সন্দেহ, কেউ তাকে অপহরণ করে নিতে পারে।

ইন্ডিয়ার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর। পেশায় তিনি বাদাম বিক্রেতা। পুরোনো মোটরসাইকেলে করে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করেন। অনেক সময় পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যান তিনি। বাদাম বিক্রির পাশাপাশি গান গেয়ে তিনি মানুষকে মনোরঞ্জন করেন।

সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, ভাঙা মোবাইল, মাথার চুল ইত্যাদির বিনিময়ে বাদাম বিক্রি করেন ভুবন বাদ্যকর। এসব জিনিসপত্রের নাম দিয়েই তিনি একটি গান তৈরি করেন, যেটি সোশ্যাল মিডিয়ায় বাদাম গান নামে পরিচিত।

ইউডি/সুস্মিত

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading