এক দিনে আয় চার কোটি!

এক দিনে আয় চার কোটি!

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১। আপডেট ২০:২৫

দীর্ঘদিন আলোচনার পর অবশেষে গতকাল (৩ ডিসেম্বর) মুক্তি পেল সুনীল শেঠির ছেলে অহন শেঠির প্রথম সিনেমা ‘তড়প’। সিনেমায় তাঁর নায়িকা তারা সুতারিয়া।

বক্স অফিস ইন্ডিয়ার খবর, মুক্তির দিনে সিনেমাটি নেট চার কোটি রুপি সংগ্রহ করেছে। টাইগার শ্রফের পর কোনও তারকাপুত্রের অভিষেক-চলচ্চিত্র বক্স অফিসে এত ভালো আয় করল।

করোনা মহামারিতে দীর্ঘদিন ইন্ডিয়ার প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় বেশ কিছুদিন হলো প্রেক্ষাগৃহ খুলেছে। মুক্তি পায় ‘সূর্যবংশী’, ‘বান্টি অউর বাবলি’, ‘সত্যমেভ জয়তে টু’ ও ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’-এর মতো সিনেমা।

মিলন লুথরিয়া পরিচালিত ‘তড়প’ প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। টাইগার শ্রফকেও অভিষেক করিয়েছিলেন তিনি। বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এ সিনেমার প্রশংসা করেছেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading