সূচক উত্থানে লেনদেন শেষ

সূচক উত্থানে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১। আপডেট ১৫:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। খবর-ডিএসই।

রবিবার ডিএসইতে ৮৯০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৫১ কোটি ৩২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকার। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৬৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৫টির, দর কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৪৬ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৩১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading