মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ইন্ডিয়ান বীর যোদ্ধাদের নয়া দিল্লিতে সংবর্ধনা

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ইন্ডিয়ান বীর যোদ্ধাদের নয়া দিল্লিতে সংবর্ধনা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ২১:০৫

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ২০ জন ইন্ডিয়ান বীর যোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। ইন্ডিয়া ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার দিনটিকে মৈত্রী দিবস হিসেবে উদযাপনের অংশ হিসেবে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশ-ইন্ডিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষ পুর্তি ও মৈত্রী দিবস উপলক্ষে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগদানকারি ভারতীয় সশস্ত্র বাহিনীর এই বীর যোদ্ধাদেরকে নগরীর কামানি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেয়া হয়।

চলতি বছরের মার্চ মাসে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ইন্ডিয়া যৌথভাবে এই দিনটির স্মরণে দু’টি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা ও নয়া দিল্লি ছাড়াও বিশ্বের ১৮টি দেশে দিবসটি স্মরণ করা হয়।

ইন্ডিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহম্মদ ইমরানের সভাপতিত্বে গতকালের এই সংবর্ধনা অনুষ্ঠানে ইন্ডিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিংহ প্রধান অতিথি এবং বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সিমিন হোসেন রিমি, এমপি বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে দেশকে স্বাধীন করতে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনাদের সাহসী ভূমিকা ও তাদের ত্যাগের কথা স্মরণ করেন।

ইন্ডিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধে আত্মদানকারী দেড় হাজারেরও বেশি ভারতীয় সেনাকে সম্মানিত করায় বাংলাদেশকে ধন্যবাদ জানান। পরে, দুই প্রতিমন্ত্রী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য শ্রদ্ধার নিদর্শন স্বরূপ বীর যোদ্ধাদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading