প্রিমিয়ার লিজিংয়ের পর্ষদ সভা ২২ ডিসেম্বর
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সূত্র- ডিএসই।
সভায় কোম্পানিটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ইউডি/কেএস

