সপ্তাহের শুরুতেই সূচকের বড় ধস

সপ্তাহের শুরুতেই সূচকের বড় ধস

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:০০

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় ধসে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন ডিএইসতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। সূত্র-ডিএসই ।

রবিবার ডিএসইতে ৭৮৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ১৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮০৭ কোটি ৪০ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৮৩ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, দর কমেছে ২৬৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading