মাদক নির্মূল প্রয়োজন সমন্বিত উদ্যোগ

মাদক নির্মূল প্রয়োজন সমন্বিত উদ্যোগ

সাইফুল ইসলাম অনিক । সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৩:০৫

গত এক দশকে বাংলাদেশে মাদক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। একসময় দেশের তরুণ সমাজের মধ্যে ‘ফেনসিডিল’ আসক্তি ছিল বড় সমস্যা। পরে সেই স্থানটি দখল করে নেয় ‘ইয়াবা’৷ যদিও কোনো সঠিক পরিসংখ্যান নেই, তবে ধারণা করা হয়, বিভিন্ন পেশাজীবী এবং নানা বয়সি মানুষের মধ্যে ইয়াবা আসক্তি ছড়িয়ে পড়েছে। ২০১৭ সালে বিভিন্ন সংস্থা উদ্ধারই করেছে চার কোটি ইয়াবা, যা ২০১৫ সালের দ্বিগুণ। বর্তমানে এ সংখ্যা কয়েকগুণ ছাড়িয়েছে।

বাংলাদেশের নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক অধ্যাপক এমদাদুল হক ২০১৮ সালে একটি গবেষণায় বলেছেন, বাংলাদেশে প্রায় ৭০ লক্ষ মাদকাসক্ত রয়েছে, যাদের অধিকাংশই ইয়াবাসেবী। এছাড়া আছে গাঁজা, ফেন্সিডিল, হেরোইন এবং অন্যান্য মাদক।

মাদক নিয়ন্ত্রণ করতে হলে কয়েকটি বিষয় বিবেচনায় আনা জরুরি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের মত আন্তঃরাষ্ট্রীয় সমস্যার সমাধান একটি দেশের পক্ষে একা মোকাবিলা বা নির্মূল করা অসম্ভব। সংশ্লিষ্ট অন্যান্য দেশকে নিয়ে মাদকের উৎপাদন ও পাচার নির্মূলের চেষ্টা করতে হবে।

কোনো দেশের বৃহৎ জনগোষ্ঠী যদি মাদকাসক্ত হয়, তাহলে সেখানে মাদকের চাহিদা থাকবে। মাদকসেবীরা মাদক পেতে চাইবে আর পাচারকারীরাও মাদক সরবরাহ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে শুধু বল প্রয়োগ নয়, নির্মূলে প্রয়োজন সামগ্রিক উদ্যোগ।

মাদকাসক্তির কারণ খুজে বের করা অত্যন্ত জরুরি। মানুষ কেন মাদকাসক্ত হচ্ছে, এর সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণগুলো কী কী এবং কী ধরনের পদক্ষেপ নিলে তাদের ফেরানো সম্ভব, তা গবেষণা করে বের করা দরকার। প্রয়োজন দেশব্যাপী মাদকবিরোধী সামাজিক আন্দোলন এবং সবার সমন্বিত প্রচেষ্টা।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading