ব্লক মার্কেটে ২৭ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ২৭ কোটি টাকার লেনদেন
ব্লক মার্কেট ০০১

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:৫৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৭ লাখ ৭৩ হাজার ১৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ৫৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি ৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা আমান ফিডের ৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, আল-হাজ্ব টেক্সটাইল, বীচ হ্যাচারি, বিকন ফার্মা, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন লুব্রিকেন্টস, ইস্টার্ন হাউজিং, ফার কেমিক্যাল, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন সন, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফিন্যান্স, ওয়ান ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ফনিক্স ফিন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, সায়হাম টেক্সটাইল, সিলকো ফার্মা, সোনালী পেপার, স্ট্যান্ডার্ড ব্যাংক ও সামিট পাওয়ার লিমিটেড।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading