লঞ্চ দুর্ঘটনায় শক্তিশালী তদন্ত কমিটি চায় জিএম কাদের

লঞ্চ দুর্ঘটনায় শক্তিশালী তদন্ত কমিটি চায় জিএম কাদের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ । আপডেট ১২:৪৫

লঞ্চ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করতে হবে। সেইসঙ্গে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোকবার্তায় আরো বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও নৌপথ নিরাপদ হয়নি। এমন শোকাবহ সংবাদ মেনে নেয়া যায় না।

এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

ভিন্ন বার্তায় সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান- ১০ লঞ্চে অগ্নিকান্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading