সালমানকে ১২ দিনের শিডিউল দিয়েছেন শাহরুখ

সালমানকে ১২ দিনের শিডিউল দিয়েছেন শাহরুখ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৭:১০

অবশেষে শুটিংয়ে ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি মুম্বাইয়ের আন্ধেরি এলাকার যশ রাজ স্টুডিওতে সামনে লম্বা চুলের সানগ্লাস পরা কিং খানকে ক্যামেরাবন্দিও করেছেন নেটিজনরা।

সে ছবির সূত্র ধরে ইন্ডিয়ার দৈনিক মিড-ডে বলছে, নিজের সিনেমা নয়, যশ রাজ স্টুডিওতে সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমার শুট শুরু করেছেন শাহরুখ। আগে থেকেই গুঞ্জন ছিল, সালমান-ক্যাটরিনার এ সিনেমায় শাহরুখ অভিনয় করছেন একটি বিশেষ চরিত্রে।

সিনেমাটির সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি, ‘টাইগার থ্রি’ সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা ‘র’ অফিসারের ভূমিকায়। এরই মধ্যে সিনেমাটির জন্য ১২ দিনের শিডিউল দিয়েছেন শাহরুখ। তবে এখনও একসঙ্গে শুট করেননি শাহরুখ-সালমান। খুব দ্রুতই শাহরুখের সঙ্গে যোগ দেবেন সালমান।

এর পর শাহরুখ তার ‘পাঠান’ সিনেমার জন্য ইউরোপে উড়াল দেবেন। শাহরুখের ‘পাঠান’ সিনেমার জন্য এরই মধ্যে বিশেষ চরিত্রের শুট শেষ করেছেন সালমান খান।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading