পোষ্য কোলে বিশেষ বার্তা দিলেন পরীমণি

পোষ্য কোলে বিশেষ বার্তা দিলেন পরীমণি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ । আপডেট ১২:৪০

জীবনের আঁকাবাঁকা পথে বারবার হোঁচট খেয়েছেন। এরপর আবার ঘুরে দাঁড়িয়েছেন। হার না মানা সেই মানবীর নাম পরীমণি। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা। মামলা, কারাগার, আদালত, বিতর্ক, সমালোচনা এসবের ঝড় সামলে তিনি এখন পুরোদমে সিনেমার কাজে ব্যস্ত। হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট।

সম্প্রতি পরীমণি যুক্ত হন ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’-এ। যেটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এতে চিত্রনায়ক ইমন ও অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে অভিনয় করেছেন পরী।

আগে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন পরীমণি। প্রায় প্রতিদিনই কোনো ছবি বা স্ট্যাটাস দিতেন। কিন্তু মাদক কাণ্ডের পর অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছেন নায়িকা। বেশ কিছু দিন নীরব থাকার পর শুটিংয়ের সুবাদে সম্প্রতি ফেসবুকে অ্যাকটিভ হয়েছেন তিনি। দিয়েছেন একাধিক পোস্ট।

শুক্রবার (২৪ ডিসেম্বর) তিনটি ছবি পোস্ট করেছেন পরী। সেখানে তাকে সাদা রঙের শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে। তার চোখে-মুখে উচ্ছ্বল হাসি, আর কোলে রয়েছে পোষ্যপ্রাণী। ক্যাপশনে দিয়েছেন ইতিবাচক বার্তা। লিখেছেন, ‘শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না; হাসুন, কারণ এটা ঘটেছে।’

১৬ ঘণ্টায় পরীমণির পোস্টটিতে ৬৮ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। তবে কমেন্ট অপশন তিনি বন্ধ করে রেখেছেন বিধায় কেউ মন্তব্য করতে পারেনি।

এরই মধ্যে কাজ করেছেন ‘গুনিন’, ‘মুখোশ’ সিনেমায়। এছাড়া নতুন বছরে সম্পন্ন করবেন ‘প্রীতিলতা’ সিনেমার বাকি অংশের শুটিং।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading