দেশে ওমিক্রনে আক্রান্ত আরও একজন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৪:৪৫
দেশে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনে আরেকজন আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। সংক্রমিত ব্যক্তি একজন পুরুষ।
সোমবার (২৭ ডিসেম্বর) রাতে করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। তবে, ওমিক্রনে আক্রান্ত দুজনই এখন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
ইউডি/ অনিক

