লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:০২
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৫১ কোটি ৫২ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড) শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৮৭ লাখ ২৮ হাজার টাকার। ৩১ কোটি ৬৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, বীকন ফার্মা, ওয়ান ব্যাংক, সোনালী পেপার, এশিয়া ইন্সুরেন্স, পাওয়ার গ্রিড, ফরচুন সুজ এবং প্যারামাউন্ট টেক্সটাইল।

