দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:৪০
সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৪টির বা ৪৩.৩৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বুধবার ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ক্লোজিং দর ছিল ১২ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯৮ শতাংশ, ডেসকোর ৯.৯৭ শতাংশ, তিতাস গ্যাসের ৯.৯৪ শতাংশ, মীর আকতার হোসেনের ৯.৯২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৯.৮৭ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৮৭ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৮১ শতাংশ, ডেলটা লাইফের ৯.০৩ শতাংশ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৭.৯০ শতাংশ দর বেড়েছে।

