তৈমূর বিএনপির প্রার্থী নন, স্বতন্ত্র প্রার্থীও নন: আইভী

তৈমূর বিএনপির প্রার্থী নন, স্বতন্ত্র প্রার্থীও নন: আইভী

উত্তরদক্ষিণ । শনিবার, ৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:৪০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমূর আলম খন্দকার শামীম ওসমান এবং সেলিম ওসমানের প্রার্থী। উনি বিএনপির প্রার্থী নন, স্বতন্ত্র প্রার্থীও নন।

তিনি বলেন, ‘গতকাল বন্দরে প্রচারণা চালানোর সময় সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান তার সাথে ছিল। এতে প্রমাণিত হয় সারা নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল যে তৈমূর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট, গতকাল তা প্রমাণিত হয়েছে।’

শনিবার (৮ জানুয়ারি) বন্দরের ২৪ নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় নেমে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন আইভী।

তৈমূর আলম খন্দকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘তিনি জনতার প্রার্থী নন, বিএনপির প্রার্থীও নন।’

দলের সমর্থন প্রসঙ্গে আইভী বলেন, ‘আওয়ামী লীগে দ্বন্দ্ব স্পষ্ট হল কিনা জানি না। সকল নেতাকর্মীরা আমার সাথে, দল আমার সঙ্গে আছে।’

তিনি আরও বলেন, ‘দলের হাইকমান্ড কালকে সব দেখেছে। পত্রপত্রিকায়ও খবর এসেছে। তারা দেখেছে এবং তারা এ বিষয়ে দেখবে। আমি বলতে চাই, আমি নির্বাচন করি জনতার শক্তিতে। জনতাই আমার শক্তি, দল আমার মনোবল। এসব মিলিয়ে আমি নির্বাচন করি। আমি কোনো গডফাদারের দিকে তাকিয়ে নির্বাচন করি না। আমি বলেছি, কালকে জাতীয় পার্টির চেয়ারম্যানরা প্রকাশ্যে নেমেছে। এতে প্রমাণিত হয় কারা তার সাথে আছে, কারা তাকে সাপোর্ট দিচ্ছে।’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading