বছরের প্রথম সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৫.৯৫%

বছরের প্রথম সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৫.৯৫%

উত্তরদক্ষিণ । শনিবার, ৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:০৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছরের প্রথম সপ্তাহে মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৫.৯৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৪৮৮ কোটি ১৫ লাখ ৬ হাজার ৬৮৯ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৬০ কোটি ৫০ লাখ ৯৪ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৩২৭ কোটি ৬৪ লাখ ১১ হাজার টাকার লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৩০ দশমিক ৭৯ পয়েন্ট বা ৩ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৮৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস ৩০ আগের সপ্তাহের চেয়ে ৭০ দশমিক ৫০ পয়েন্ট বা ২ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ২ হাজার ৬০৩ পয়েন্টে উঠেছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪১.০৩ পয়েন্ট বা ২ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ৮৬টির। আর ১০টির দাম ছিল অপরিবর্তিত। অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১৫ হাজার ৮৩৫ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫ টাকা বা ২ দশমিক ৯২ শতাংশ বাজার মূলধন বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪২ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫৮০ হাজার ৩১৯ কোটি ৪২ লাখ ২৫ হাজার টাকায়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading