বন্দী জীবন মেহজাবীনের!

বন্দী জীবন মেহজাবীনের!

উত্তরদক্ষিণ । শনিবার, ৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:২০

পরনে সাদা শাড়ি তাতে নীল স্ট্রাইপ। সাথে সাদা ব্লাউজ। মলিন মুখে, পা গুটিয়ে বসে আছেন তিনি। দৃষ্টি অপলক। একটি ছবিতে বর্তমানের সবচেয়ে আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এমনভাবেই দেখা যাচ্ছে! ছোট চুলে, ফ্যাকাশে মুখে কেনো মেহজাবীন এভাবে বসে আছেন? আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তিনি কারাগারে! কিন্তু কেন?

ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে আলোচনায় থাকা এই সময়ের ব্যস্ত এই অভিনেত্রীর এমন দুটি ছবি প্রকাশ করেছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম চরকি। বোঝাই যাচ্ছে চরকির প্রযোজনায় নতুন কোনো কনটেন্টের ছবি এটি।

কিছুদিন আগেই চরকি প্রকাশ করেছিল আফরান নিশোর নতুন একটি লুক। তাতে দর্শক মহলে বেশ আলোচনার জন্ম দেয়। বছরের শুরুতেই চরকি ঘোষণা দেয় যে, এই বছর দর্শকদের জন্য নানা আয়োজনে সাজানো হয়েছে চরকি। অরিজিনাল সিনেমা, সিরিজ, শর্টফিল্ম রিলিজ দিয়ে সারা বছর দর্শক মাতিয়ে রাখার প্রতিশ্রুতি থেকেই একের পর এক কন্টেন্ট রিলিজ দিবে চরকি।

চরকির সঙ্গে এই প্রথম কোনো কনটেন্টে কাজ করছেন মেহজাবীন চৌধুরী। মেহজাবীনের এই লুক কোন কনটেন্টের জন্য তা এখনই প্রকাশ করছে না চরকি।

সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি জানায়, ‘এমন লুকে কবে, কখন মেহ্জাবীনকে দেখা যাবে তা জানতে অপেক্ষা করতে হবে আরেকটু!’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading