বঙ্গবন্ধু ম্যারাথন; ভোর থেকে বন্ধ থাকবে যান চলাচল

বঙ্গবন্ধু ম্যারাথন; ভোর থেকে বন্ধ থাকবে যান চলাচল

উত্তরদক্ষিণ । রবিবার, ৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১০:৩৫

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২’ উপলক্ষে আগামীকাল সোমবার ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাতিরঝিল বন্ধ থাকবে। ম্যারাথনে ২০০ জন দেশি-বিদেশি খেলোয়াড় ফুল ম্যারাথন ও হাফ ম্যারাথনে অংশ নেবেন।

শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সবাইকে এদিন হাতিরঝিল এলাকা এড়িয়ে ডাইভারশন মেনে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

যেভাবে ডাইভারশন করা হয়েছে: রেইনবো ক্রসিং নিয়ে যেসব যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তারা মগবাজার, মৌচাক হয়ে যাবে। রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যাবে। পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবে।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading