বিশ্বে একদিনে সাড়ে ১৮ লাখের বেশি করোনা শনাক্ত
উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জানুয়ারি ২০২২ । আপডেট ০৯:২০
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ১৮ লাখের বেশি মানুষের।
সোমবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক জরিপ মতে, সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ লাখ ৫ হাজার ৯৩৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩০ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ৫৪৩ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৭৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩০৬ জন। এর আগের দিন করোনায় মারা ৫ হাজার ২৩০ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ১৮৫ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ২২ লাখ ৪৬ হাজার ৪১৯ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৬১৬ জন এবং মারা গেছেন ৩০৮ জন। এখন পর্যন্ত আমেরিকায় ৬ কোটি ১২ লাখ ৬৩ হাজার ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৫৯ হাজার ৩৫৬ জনের।
গত এক দিনে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাশিয়ায়। এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬৩ জন এবং করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৪৬ জনের। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৫০ হাজার ৮৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ১৬ হাজার ১৬৩ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
ইউডি/সুস্মিত

