সিভিও পেট্রোর বোনাস শেয়ার বিওতে জমা
উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জানুয়ারি ২০২২ । আপডেট ১১:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যাল লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সূত্র-সিডিবিএল ।
সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১০ জানুয়ারি বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে সিভিও ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে পুরোটাই বোনাস।
ইউডি/সুস্মিত

