৫ কোম্পানির বিক্রেতা নেই

৫ কোম্পানির বিক্রেতা নেই

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জানুয়ারি ২০২২ । আপডেট ১৩:৪৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের ২ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৫ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। সূত্র-ডিএসই।

কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও বসুন্ধরা পেপার মিল লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ০২ মিনিট পর্যন্ত পপুলার লাইফের স্ক্রিনে ৫ লাখ ৬১ হাজার ৯৫৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ফারইস্ট ইসলামী লাইফের স্ক্রিনে ২৪ লাখ ৮২ হাজার ৮৫৩টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও বসুন্ধরা পেপার মিলের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading