৭ কোম্পানির বিক্রেতা নেই

৭ কোম্পানির বিক্রেতা নেই
হল্টেড

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৩:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৭ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। সূত্র-ডিএসই।

কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইস্টার্ন কেবলস, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, উসমানিয়া গ্লাস শিট, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ০৭ মিনিট পর্যন্ত তিতাস গ্যাসের স্ক্রিনে ৪ লাখ ৫১ হাজার ৭০৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ন্যাশনাল টিউবসের স্ক্রিনে ১ লাখ ১৪ হাজার ৯৭৮টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় ইস্টার্ন কেবলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, উসমানিয়া গ্লাস শিট, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও বসুন্ধরা পেপার মিলসের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading