দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:০৩

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬টির বা ৩৮.৬২ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে খুলনা পেপার এন্ড প্রিন্টিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার (১০ জানুয়ারি) খুলনা পেপার এন্ড প্রিন্টিংয়ের ক্লোজিং দর ছিল ১১ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৬.৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে খুলনা পেপার এন্ড প্রিন্টিং ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫.১৯ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৫.১৪ শতাংশ, এমারল্ড অয়েলের ৫.০২ শতাংশ, রিলায়েন্স-১ম মিউচুয়াল ফান্ডের ৪.৯১ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৪.৬৮ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৪.৫৫ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৪.৪৭ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৪.৪৪শতাংশ, অলটেক্সের ৪.৪৪ শতাংশ দর কমেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading