এস.এস স্টিলের পর্ষদ সভা ১৭ জানুয়ারি
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ জানুয়ারি ২০২২ । আপডেট ১১:৪৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সূত্র-ডিএসই ।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ইউডি/সুস্মিত

