নির্বাচন করবেন পরীমনি

নির্বাচন করবেন পরীমনি

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:২০

পরীমনি এবং আলোচনা প্রায় সমার্থক। সম্প্রতি এই নায়িকা হঠাৎ করেই বিয়ে এবং মা হওয়ার সংবাদ জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই পরীমনি শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

পরীমনির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইলিয়াস কাঞ্চন ও নিপুণের প্যানেল থেকে নির্বাচন করবেন পরীমনি।

সূত্র জানিয়েছে, নির্বাচনের প্রস্তাব পাওয়ার পর পরীমনি সবুজ সংকেত দিয়েছেন। আজই তিনি প্রকাশ্যে এ বিষয়ে ঘোষণা দিতে পারেন।

এ প্রসঙ্গে পরীমনির সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। উল্লেখ্য যে, এবার শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ এবং কাঞ্চন-নিপুণ দুটো প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। এবং আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading