নারায়ণগঞ্জ নির্বাচনে উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে

নারায়ণগঞ্জ নির্বাচনে উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:৩০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৭ জানুয়ারি) নিজ বাসভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র এবং অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের ঘটেছে বিপর্যয়। রবিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার এ বিজয়।

তিনি বলেন, ইভিএম-এ ভোট দেওয়া এবং নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেছিল তারা এখন গতকাল অনুষ্ঠিত নির্বাচনকে সেরা নির্বাচন বলছেন। বছরের শুরুতেই একটি বড় নির্বাচন ছিল নারায়ণগঞ্জ সিটি নির্বাচন।

অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading